ইউপি সদস্য
কিশোরগঞ্জের মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মহিপুরে ইউপি সদস্যের নামে হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
পটুয়াখালীর মহিপুরে আলোচিত বৃদ্ধ হারিচ আহমেদ হত্যা মামলায় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে নির্দোষ এই জনপ্রতিনিধির নাম মামলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানান।
ছেলেকে প্রবাসে পাঠিয়ে বাড়ি ফেরার পর স্ট্রোকে ইউপি সদস্যের মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাত্তার সরদার (৫৮) ছোট ছেলেকে দুবাইগামী বিমানে তুলে দিয়ে বাড়ি ফেরার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের দাবি, ছেলেকে বিদায় দেওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিধবার জমি দখলে চাঁদা দাবি, অভিযুক্ত জামায়াত নেতা ও ইউপি সদস্য
ফরিদপুরের সালথা উপজেলায় মোছাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখল করে কাজে বাধা দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা, ইউপি সদস্য ও একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বাবুল হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীরা হত্যা করেছে দাবি নিহতর পরিবারের।
‘আমাকে ফাঁসানোর জন্য কৃষক লীগ বানানো হয়েছে’: ইউপি সদস্য সালাম
পাবনার চাটমোহর উপজেলার আলোচিত বিলচলন ইউপি সদস্য আব্দুস সালাম দাবি করেছেন, "আমি কখনো কৃষক লীগের সঙ্গে জড়িত ছিলাম না।"